নিত্য নতুন খেলা -শান্তি দাস

নিত্য নতুন খেলা

-শান্তি দাস

∞∞∞∞∞∞∞

নিত্য নতুন খেলায় মেতে জীবনে রঙ্গমঞ্চে অভিনয় করা,

জীবন পথে চলা শুধু নিজেকে সুস্থ সবল রাখা।

ছুটবো খেলবো হাসবো শপথ নিয়ে চলবো,

যত বাঁধা আসুক কখনো হারবো না নাহি টলবো।

আসুক ঝড়ঝঞ্জা শক্ত মনে ধরে রাখবো,

সব কিছু হারিয়ে ছুটবো আপন মনে নাহি ছাড়বো।

খেলবো আপন ইচ্ছায় হার কখনো মানবো না,

জেতার মনোবৃত্তি নিয়ে যাবে লক্ষ্যে কেন পৌঁছবো না।

হাসবো প্রাণ খুলে নতুন প্রকৃতির সাথে খোলা মনে,

ছুটবো খেলবো হাসবো জগৎটা থাকবে মোদের সনে।

পাহাড় বলো সাগর বলো দূরদূরান্তে পারি দেবো,

মনে ইচ্ছে গুলো উপভোগ কররো আনন্দ নেবো।

জীবন সংগ্রাম নিত্য নতুন খেলায় ঘর কোণো থাকা নয়,

সবকিছু সামলিয়ে মন উজার করে ছুটবো নেই ভয়।

উজার করে মন প্রকৃতিতে ছড়িয়ে দেবার মন্ত্র নিতে হবে,

জীবন ছন্দে নতুন নতুন সঠিক দীক্ষা ভালোবাসা তবে।

ছুটবো খেলবো হাসবো জীবনটাকে করবো উপভোগ,

কয়দিনের জীবন হাসি আনন্দে কাটিয়ে করো ভোগ।

আশার আলো জাগবে মনে হিংসা বিদ্বেষ ভুলে,

মানুষের মাঝে বিলিয়ে দাও সুখ দুঃখ মন খুলে।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু।

Check Also

ভালোবাসার পাখি -বি এম মিজানুর রহমান

ভালোবাসার পাখি -বি এম মিজানুর রহমান ∼∼∼∼∼∼∼∼∼∼ ঝড়ের পরে গাছের তলে পড়ে পাখির ছা, খোকা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *