বিষন্ন বৈশাখে -মোঃ ইউনুছ আলী

বিষন্ন বৈশাখে

-মোঃ ইউনুছ আলী

∼∼∼∼∼∼∼∼∼

আজি মনে পড়ে নব বৈশাখে

হারানো দিনের কথা,

সহসা এ প্রানে বিষন্নতায়

বেড়ে যায় আকুলতা।

একটি প্রশ্ন সেদিনের ছিল

তোমার এই নিরবতা,

আমি বলেছি অনেক কিছু

তুমি বলো নাই কথা!

কত যে আবেগ উদ্দীপনায়

মনটা ছিলো যে ভরা,

অথচ তুমি নিরব নিথর

দিলেনা একটু ধরা!

বিষন্নতায় হাহাকারী মন

দারুন কষ্ট চেপে,

বলেছিনু তব কিছু কথা আমি

নিদারুন কেঁপে কেঁপে।

অথচ তোমার নিরবতা শুধু

আমারে দিয়েছে ধোকা,

আমি বুঝি নাই প্রেমের পরশে

আমি ছিনু এতো বোকা!

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি- 

মোঃ ইউনুছ আলী কবি সাহিত্যিক ও সংগঠক পটুয়াখালী জেলা পটুয়াখালী।

Check Also

বাংলা মুক্ত স্বাধীন -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

বাংলা মুক্ত স্বাধীন -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ≈≈≈≈≈≈≈≈≈≈ আজকে মার্চের পঁচিশ তারিখ দিবাগত রাত্রে, শকুন রূপী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *