মনের মন্দির -পলাশ বরণ দাশ

মনের মন্দির

-পলাশ বরণ দাশ

∼∼∼∼∼∼∼∼

মনের মন্দিরে রয়েছি বন্দিরে

তোমার প্রেমের তালায়

হৃদয় হরণ করেছো বরণ

পূজার গোলাপ মালায়।

মনের দুয়ারে যৌবন জোয়ারে

আমার হৃদয় দোলালে

প্রেমের আদরে নিয়েছো সাদরে

মঙ্গল প্রদীপ জ্বালালে।

পূজার বেলায় প্রসাদ মেলায়

গভীর হৃদয়ে নিয়েছো

মনের মতনে আপন যতনে

প্রেমের পরশ দিয়েছো।

প্রেমের ধারায় বিরহ হারায়

তোমার হৃদয় মমতা

পরাণ চেয়েছে জীবন পেয়েছে

মনের মন্দিরে সমতা।

∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি

কবি – পলাশ বরণ দাশ ( শিক্ষক ) মহাজন বাড়ি, দক্ষিণ জলদি, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম, বাংলাদেশ। কবি নিয়মিত কবিতার পাতায় লিখছেন। প্রবীণ ও নবীন লেখকদের কবিতার পাতা ডটকমে অংশগ্রহণ করার জন্য সবসময় অনুপ্রেরণা দেন। কবিতার পাতা আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত হোক কবির এটাই কাম্য। বর্তমান কবি আন্তর্জাতিক সাহিত্য অঙ্গনে নিয়মিত লিখছেন।

Check Also

নিত্য নতুন খেলা -শান্তি দাস

নিত্য নতুন খেলা -শান্তি দাস ∞∞∞∞∞∞∞ নিত্য নতুন খেলায় মেতে জীবনে রঙ্গমঞ্চে অভিনয় করা, জীবন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *