অসহায় ওরা
-তনুশ্রী বসু (পাত্র)
∞∞∞∞∞∞∞∞
ওরা চাকরি হারা বন্ধু
যন্ত্রণায় জীবন মরুভূমি,
যোগ্যতা থাকতেও হেনস্থা
জীবন আজ নাট্যভূমি।
রোদে পোড়া, জলে ভেজা
সব সহ্য করে, টিকে আছে,
কতদিন এমন চলবে?
ভবিষ্যতে জন্য কি নির্ণয় করছে।
ধনী ছেলেরা না দরিদ্র যারা
খেটে খাওয়া অসহায় মানুষ,
ব্যথা কখন বোঝেনি ধনীরা
ক্ষিদে,বাসস্থানহারা নেই হুস।
জনমত জনগণের পরিষেবা নষ্ট
করছে, ওপর তোলার জানোয়ার,
জীবনের পথ ভঙ্গুর, মিথ্যাচার
প্রতিকার কবে হবে, এ অবস্থার।
জোর যার মুল্লুক তার
এ কোন ভারতবর্ষ অচেনা
একের বিপদে অন্যজন আসেনা
এখন পাস কাটায়, যেন চেনেনা।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন