নিঃসঙ্গতার গভীর রাতে
-মোঃ আবু তাহের মিয়া
♥♥♥♥♥♥♥♥
শুভ্র রাতে নীরব চাঁদে
ঝরে মায়ার আলো,
নিঃশব্দ পথে হাঁটি আমি
দূরে হয়ে যায় মনের কালো।
যখন তুমি দূরে থাকো
নক্ষত্রের পাশে,
মনের গভীরে জাগে তখন
অজানা এক বিশ্বাসে।
জ্যোৎস্না নামে সাদা কাগজ
লিখে গোপন গান,
তোমার নামে জেগে থাকে
অশ্রুভেজা প্রাণ।
নিঃসঙ্গতার গভীর রাতে
শুনি তোমার সুর,
দূরত্ব যেন মুছে যায়
স্বপ্ন ভেজা ভোর।
তুমি আছো মনের মাঝে
আলোর মতো ভাসে,
অদৃশ্য সেই বন্ধনে
মন আমার হাসে।
যখন তুমি দূরে থাকো
হৃদয়েরই পাশে,
মনের গভীরে জাগে তখন
অজানা এক বিশ্বাসে।
♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতিঃ
নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।
বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন