এসো জুটি বাঁধি
-মীর সেকান্দার আলী খোকা
≈≈≈≈≈≈≈≈≈≈
স্বচ্ছ জলে তোমার ছবি দেখি
মিষ্টি হেসে ছুয়ে দাও আমাকে।
টুপ করে যদি পাতা পড়ে জলে
হারিয়ে যাও তুমি।
সূর্য ডোবার বেদনা মলিন করে সুখ,
যে হাসিতে রাঙাও তুমি
সূর্যাস্ত ততটুকুই বেদনা রাঙায় মনকার্নিশে।
বিকেলের কিছুটা সময় ছুটি থাকে তোমার
অন্যের মতো তুমি ছোটো না মাঠে,
বকুল কুড়াতে আসো না
পরে না তোমার কদম এই ছোট্ট দীঘির জলে।
নির্জন বসে থাকি আমি
কখনো বকুল তলায়, মাঠে, ফুল গুঁজে দেব খোপায়,
সাধ বর্ণিল ঝিমিয়ে আসে
পালক যখন ঝরে যায় পাখির অন্য পালক থেকে একা।
সোনালী রোদে মেলে ধরি তোমার কেশ
ভেজা গুলো শুকিয়ে আপন করে নিই তোমাকে।
ঝড় আসে ভেঙে দেয় বৃক্ষের শাখা
নতুন স্বপ্নে জেগে উঠে শাখা নতুন করে।
এই যে পথ, এখানে পথ ছিল না
পায়ে পায়ে পথ এঁকে পৈতিক এঁকেছে পথিক।
এই পথ ধরে কত পথিক ফিরে তার ঘরে
রাঙায় দুয়ার ফুল হাসে ঠোঁটে অমলিন সুখ।
ভোরের সূর্যটা এনে রাঙিয়ে দেবো তোমায়
যদি চাও পূর্ণিমা চাঁদ দেবো,
দূর গ্রহ থেকে ধরে এনে গ্রহবাসীনি উপহার দেব
তোমার শৃঙ্খলে।
আকাশে মেঘ ভাঙে, ভাঙে সূর্য ও চাঁদ,
নদী নদীর সাথে, ঝর্ণা নদীর সাথে
অবলীলায় লীলা করে জোয়ার ভাটায় যেমন চাঁদ।
ওই দেখো ঐ প্রজাপতি উড়ে জুটি বেঁধে
হাওয়ায় নেচে হারাই দিগন্তে, এসো জুটি বাঁধি,
হারিয়ে যাই নদীর ওপারে বসন্ত ছায়ায়
অপলক প্রীতির পলক মেখে।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
জন্ম ১৫ জুন ১৯৬৬ ইং, ভেরি পাড়া, বিভাগীয় শহর রাজশাহী। শৈশবের অনেকটা সময় রাজশাহী অঞ্চলেই কেটেছে, পিতার চাকরির সুবাদে দেখা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চল, ৫ ভাই ৩ বোন, পিতা মৃত মীর মোক্তার আলী, মাতা মৃত মীর লতিফা খাতুন। ছোট থেকেই লেখালেখিতে অভ্যস্ত, দৈনিক সানসাইন রাজশাহী, দৈনিক উত্তরা+সংজ্ঞা দিনাজপুর, সাপ্তাহিক জনরব ঠাকুরগাঁও, মাসিক ম্যাগাজিন একদিন প্রতিদিন +প্রিয়তমেষু ঢাকা, উল্লেখিত পত্রিকা গুলোতে নিয়মিত লেখা প্রকাশিত হয়েছে, বর্তমানে অনলাইন পত্রিকা কবিতার পাতা, স্বরলিপি, জাতীয় কবিতা মঞ্চ, খাজা সাহিত্য, বনলতা সাহিত্য একাডেমী, গোপালগঞ্জ কবি সাহিত্য সংগঠন, কবিতা ও সাহিত্য গ্রুপ ঢাকা, এছাড়াও বিভিন্ন অনলাইন পত্রিকায় নিয়মিত লিখছেন। প্রকাশিত একক কাব্যগ্রন্থ ২০২৫ এবং ২০ ২৬ ইং —আলোছায়া–লাল ঘুড়ি নীল মন —সময়ের রঙ -প্রকাশিত হয়েছে।
সংসারিক জীবনে কবি দুজন কন্যা সন্তানের জনক, বর্তমানে, মাদ্রাসা পাড়া, পৌরসভা, জেলা সদর ঠাকুরগাঁও এ স্থায়ীভাবে বসবাস করছেন, সকলের জন্য শুভকামনা। (জেলা সদর ঠাকুরগাঁও)
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন