পদ্মাবতী -অর্জুন ত্রিপুরা

পদ্মাবতী

-অর্জুন ত্রিপুরা

∞∞∞∞∞∞∞

নদীর ধারের শিশির হাওয়াতে,

ভেসে আসে পদ্মফুলের ঘ্রাণ-

গন্ধে-সুগন্ধে পাগল করে,

নতুন প্রেমের ছোঁয়া পেতে।

দিনের শেষে ক্লান্ত মনে,

বসি যখন নদীর ধারে-

মনে জাগে পদ্মফুলও-

তাকিয়ে আছে আপন মনে।

যদি পেতাম এমন জাদু,

পদ্ম থেকে মানুষ হবে,

গ্রামে গ্রামে মেতে যেতো-

এমন অদ্ভুত কাহিনী শুনে।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:

আমি অর্জুন ( প্রকৃত নাম পার্থজেন ত্রিপুরা)। আমি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাই থাকি। আমি পড়ালেখার পাশাপাশি বিভিন্ন কবিতা লিখতে পছন্দ করি । সকলে আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি ভবিষ্যতে আরো ভালো কবিতা লিখতে পারি।

Check Also

বাংলায় অবহেলা -মোঃ জামাল উদ্দিন

বাংলায় অবহেলা -মোঃ জামাল উদ্দিন ∼∼∼∼∼∼∼∼∼∼ বাংলা ভাষায় কবিতা লিখি তারিখ লিখে ইংরেজি, বাংলায় অবহেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *