একমুঠো নীলপ্রেম
-সিরাজুল ইসলাম মোল্লা
∼∼∼∼∼∼∼∼∼∼
ও ললনা কেন বলো না, আর নয় ছলনা,
বয়ে যায় নীলপ্রেম করবে কী, ঝরবে কী?
ও মায়াবিনী ভূ-মোহিনী অষ্টাদশী অঙ্গনা,
কাঙ্খিত সাধিত প্রেম নিবে কী, দিবে কী?
ভালোবাসার দ্বারে দাঁড়িয়ে পদ্মফুল হাতে,
সাধিত ফুটন্ত অনন্তপ্রেম গ্রহণ করবে কী!
মন চায় একমুঠো নীলপ্রেম ছড়িয়ে দিতে,
মনের আকাশে প্রেমের বাতাসে, হবে কী!
কে গো গুন গুনিয়ে প্রেমের সুরে সুর দিয়ে,
প্রজাপতি হয়ে প্রেমে রঙ ছড়ায়ে যাও গো!
কেন বলোনা আজি চলোনা আমায় নিয়ে,
স্বপ্নীল মধুবন হারিয়ে যেতে যদি চাও গো!
কেন বোঝনা কেন খোঁজনা গায়ের গন্ধে,
সঞ্চিত প্রেম কার তর, করো কার সাধনা!
দোলে যে প্রেমিমন রন্ধ্রে রন্ধ্রে প্রেমানন্দে,
দাও একমুঠো নীলপ্রেম ও অঞ্জনা দর্শনা।
স্বপ্ন আঁকি নীড় বুনি দু’জনে মন আকাশে,
হাঁটবে ঝর্ণায় নদীর তটে গিরির সৈকতে।
শাশ্বত প্রেমের নীলপ্রেমি আমি তব আশে,
প্রেমের খেলায় প্রেমের ভেলা ভাসে সাথে।
পাবেই ফুলেল ফুলবনে মায়াবনে কূজনে,
হাসবে কী গো ডাকবে কী গো স্বপ্নপূরণে।
স্বপ্না হয়ে ভাবনা বয়ে আসবে কী জীবনে,
রাঙ্গাবে যদি মন-প্রাণ স্বপ্নলোকে দু’জনে।
ফুল নেবে না স্বপ্ন নেবে না আমায় নেবে,
বলবে কী- কথা হলো একটি পাবে তবে।
ফুল দেবে না স্বপ্ন দেবে না তোমায় দেবে,
ধুরুধুরু কাঁপে মন জানিনা কোনটি হবে।
তোমায় পেলে সবই হবে পাওয়া জীবনে,
আসবে কী গো সাধিত প্রতীক্ষিত জনমে।
স্বপ্নের মল্লিকা তুমি পুষ্পমঞ্জুরী কুঞ্জবনে,
এসো গো একমুঠো নীলপ্রেম হয়ে মরমে।
চাতকিনি সহচারিণী বন্ধুর ভূ-পথ মাড়িয়ে
এসেছি, বিনে সুতোর মালায় স্বপ্ন বুনেছি।
স্বপনে জাগরণে চেতনায় ভাবনায় হৃদয়ে,
তাঁরামেলা হতে কে মম নীলতাঁরা বুঝেছি।
ভালোবাসি ভালোবাসি গো মম প্রিয়তমা,
দিবে কী একমুঠো নীলপ্রেম লাইলী হয়ে?
অনুপমা নিরুপমা মনরোমা তুমি নীলিমা,
কথা দিলাম রাখবো তোমায় জনম দিয়ে।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
সংক্ষিপ্ত পরিচিতিঃ কবি সিরাজুল ইসলাম মোল্লা (পিতা আব্দুল মান্নান মোল্লা ও মাতা হাজেরা বেগম) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। ছয় ভাই ছয় বোনের মধ্যে কবি ১১ তম। উত্তরসূরী হিসেবে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ১০ বছর বয়স হতেই কবির লেখালেখির হাতে খড়ি। এছাড়াও পছন্দ দাবা, আড্ডা দেওয়া ও লেখালেখি করা। তিনি এক সময় প্রথম আলো ব্লগ সহ অন্যান্য ব্লগে লেখালেখি করেন এবং বর্তমানে ফেইসবুকে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি সহ সাহিত্য চর্চায় নিবেদিত।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন