শ্রমিকের স্বপ্ন -মোঃ জামাল উদ্দিন

শ্রমিকের স্বপ্ন

-মোঃ জামাল উদ্দিন

∞∞∞∞∞∞∞∞

মাথার ঘাম পায়ে ফেলে

শ্রমিকের স্বপ্ন শুরু,

ঘন্টার পর ঘন্টা গাধার খাটুনি

তবু মালিক করে দুরুদুরু।

কলকারখানায় চাকা ঘুরে

শ্রমিকের অবদান,

কঠোর পরিশ্রমের বিনিময়ে

খুব সামান্য বেতন।

দালানকোঠায় ইটের গাঁথুনি

শ্রমিকের হাতের ছোঁয়া,

রাজপ্রাসাদ বানিয়ে দিয়ে

চাই শুধু একটু দোয়া।

শ্রমিকের কঠোর পরিশ্রমের পণ্য

ধনীর সংসার চলে,

ভোর সকালের সূর্য উঠলে

কাজে যায় দলে দলে।

শ্রমিকের স্বপ্ন সংসার চালাতে

দুমুঠো ভাতের জন্য,

গায়ের পশমে পশমে ঘামের বিন্দু

তৈরি করে দামী দামী পণ্য।

ক্লান্ত শরীর নীড়ে ফিরে

ওই সন্ধ্যা বেলা,

সকাল সন্ধ্যা সূর্যের দেখা

কাজে নাই অবহেলা।

দেশ প্রেম শ্রমিকের হৃদয়ে

দেশের জন্য রাজনীতি,

মোড়ল নেতারা চান্দাবাজ ধান্দাবাজ

দেশে করে দুর্নীতি।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি :

মোঃ জামাল উদ্দিন, পিতা মোহাম্মদ আলী, মাতা মোসাম্মৎ জাহেরা খাতুন, গ্রাম কালারাইয়া, পোস্ট ধনপতি খোলা, থানা ভাঙ্গুরা বাজার , জেলা কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি। শিক্ষা জীবনের হাতে খড়ি শুরু হয় যোগের খীল সরকারি প্রাথমিক বিদ্যালয় তারপর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এসএসসি বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অধিকার করি। শ্রীকাইল কলেজ থেকে এসএসসি ও স্নাতক ডিগ্রী অর্জন করি। প্রথম কর্মজীবন শুরু হয় শিক্ষকতা পেশায়। কর্মের তাগিদে ১৯৯৯ সালে ঢাকা চলে আসি। বর্তমানে কবিতা গল্প ছড়া বিভিন্ন অনলাইন মাধ্যমে লেখালেখি ব্যস্ত থাকি।

Check Also

বৃষ্টি -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

বৃষ্টি -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ≈≈≈≈≈≈≈≈ বৃষ্টি ধারা মিষ্টি মধুর সারাদিন তো ঝরছে, কাঁঠাল চাপা গন্ধ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *