শ্রমিক দিবস
-শ্রী স্বপন কুমার দাস
∼∼∼∼∼∼∼∼∼
মাথার ঘাম পায়ে ফেলে
সারাজীবন কষ্ট,
শোষিত সমাজ শোষণ তরে
শ্রমিক জীবন নষ্ট।
দুবেলা রুটি রুজির তরে
খেটে খেটে রুক্ষ,
বাচ্চা বউ সংসার সুখে
ললাট ভর্তি দুঃখ।
কায়িক পরিশ্রমে শ্রমিক
হয় যে নাজেহাল,
বাবুদের সেবায় সেবায়
কাটায় চিরকাল।
নুন আনতে পান্তা ফুরায়
এমন তাদের অবস্থা,
তবুও তারা খেটে চলে
নেই কোনো সুব্যবস্থা।
এমনই এক মে দিবসে
ন্যায্য মূল্যের দাবী,
আন্দোলনের রূপ নেয়
শ্রমিক দিবস ছবি।
আট ঘন্টার শ্রম সাথে
সপ্তাহান্তে ছুটি,
শ্রমজীবীর খুশির দিন
মে দিবস দিনটি।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি- শ্রী স্বপন কুমার দাস। পিতামাতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস ও শ্রীমত্যা কল্যাণী দেবী। ঠিকানা- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ। জন্ম তারিখ- ১৬/০৪/১৯৬৩ কবির কাব্যগ্রন্থ দুটি- “উত্তোরণ” ও “শব্দ তোরণ”। তৃতীয় কাব্যগ্রন্থ “চেতনার দুয়ার” বেরোবার অপেক্ষায়। লেখার হাত- ১৯৭৮ সালে লিটল ম্যাগাজিন সুবর্ণরেখা পত্রিকার হাত ধরে চলছে এযাবৎ।বিভিন্ন কবিতা গ্রুপের মাধ্যমে কবির লেখা ১৩০০ উপর প্রকাশিত।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন