নবীর শানে
-মোঃ আবু তাহের মিয়া
∼∼∼∼∼∼∼∼∼
রাসূলের অপমানে
কাঁদে যে মনের আকাশ,
ঈমানের আলো
জ্বলবে তার বিশ্বাস।
নবীর প্রেমে ভেজা চোখে
ঝরে নীরব বাণী,
দুনিয়ার সব সুখ তুচ্ছ
প্রিয় মোস্তফা জানি।
মদিনার পথে পথে ডাকে
প্রেমের এক সুর,
রাসূলের প্রতি বিশ্বাসে
দূর হয় সব মনের ঘোর।
নবীর শানে যে আঘাত দেয়
অন্ধ অবহেলায়,
মুমিন হৃদয় কেঁদে ওঠে
ব্যথার বিষাদ ছায়ায়।
রাসূল আমার প্রাণের চেয়ে
অধিক প্রিয় নাম,
তাঁরই প্রেমে জেগে থাকে
হৃদয় অবিরাম।
হাশরের সেই ময়দানে
চাই শুধু একবার,
প্রিয় নবীর উম্মত হয়ে
পাই যেন তাঁর দীদার।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতিঃ
নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।
বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন