উন্মনা মন
-মোঃ ইউনুছ আলী
∼∼∼∼∼∼∼∼∼
এইতো ভালবাসা
এখানে জাগে আশা
ব্যাথাহীন রয় ভরসা
যা কিছু বোঝার ভাষা
সে যেন রয় সহসা
এখানে কান্না আবার
কখনও দারুন হাসা।।
তুমি আর আমি বা কে
উন্মনা মন তোমায় দেখে
সে যে তার জোরাজুরি
সে বানায় স্বপ্ন পুরী
মনে সে দেয় যে দোলা
আমি হই আত্ন ভোলা
এমন যে হয় উতলা
এ কেমন দহন জ্বালা।।
নিরবে প্রহর গুনি
শুনি ঐ চরন ধব্বনী
সে গানের গুন গুনানী
শুনি যে আহবানী
একি সেই বিনোদিনী
তারে যে নজরে পাই
সে যে গো মায়াবিনী।।
∼∼∼∼∼∼∼∼∼
পরিচিতি-
মোঃ ইউনুছ আলী
কবি সাহিত্যিক ও সংগঠক
পটুয়াখালী জেলা!
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন