মহারাজা তোমারে সেলাম
-তনুশ্রী বসু (পাত্র)
≈≈≈≈≈≈≈≈≈≈
মহারাজা! তোমারে সেলাম, সেলাম,
তোমার তুলনা তুমি নিজেই, বুঝলাম।
সুকুমার রায় পিতা তোমার, ছড়ার সম্রাট,
তার ছড়ায় হাসি মজা আর নানান বিভ্রাট।
উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সাহিত্য ছোট গল্পের স্রষ্টা, পিতামহ তব,
আজও সে সাহিত্য গল্প পাঠকের কাছে অতি সুন্দর, বৃক্ষে কিশলয় নব।
বিশ্ব বরেণ্য চিত্রকর, পরিচালক, নির্দেশক লেখক ছাড়া ও সঙ্গীত অভিনব,
সবই তোমার সৃষ্টি, চলচ্চিত্রে ছন্দমিল কথোপকথন এ যথাযথ প্রযোজ্য।
জয় বাবা ফেলুনাথ, সোনারকেল্লা, দেবী, জলসাঘর, অপুর সংসার, গুপিগাইন বাঘাবাইন, নায়ক, গুপি বাঘা হিরে এলো,তোমার সৃষ্টির করে সর্বজনে মুখে মুখে গুণকীর্তন।
অস্কার পুরস্কার প্রাপক, তিনি প্রনম্য সর্বজন।
সর্বকালের শ্রেষ্ঠ সমস্ত দর্শকের এক আনন্দিত প্রফুল্ল মন,
সমস্ত জীবনে বহু পুরস্কারের সেরা পুরস্কার।
১৯৯২ সালে “গান্ধী” ছবির জন্য, শতকোটি প্রণাম চরণে তোমার, আমরা গর্বিত,
আজ ১০৫ তম জন্মদিনে স্মৃতিচারণে আপ্লুত, অভিভূত ।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন