বঙ্গের গর্ব
-শ্রী স্বপন কুমার দাস
∼∼∼∼∼∼∼∼∼
পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ
মাতা সারদা দেবী,
ঠাকুরদা দ্বারকানাথ
ঠাকুমা দিগম্বরী।
পঁচিশ বৈশাখ জোড়াসাঁকো
জন্ম ঠাকুরবাড়ি,
আঠারোশো একষট্টি
জাগে পূবে তরী।
বিশ্ব সেরা শ্রেষ্ঠ কবি
রবীন্দ্রনাথ তুমি,
তোমার জন্মে ধন্য আজি
মোদের বঙ্গ ভূমি।
তোমার আদর্শ মোদের দিশা
হবে নাকো খর্ব,
নোবেল জয়ী কবি তুমি
বঙ্গের তুমি গর্ব।
ডুবলো তরী বাইশ শ্রাবণ
ঊনিশো একচল্লিশ,
বিশ্বকবি রবীন্দ্রনাথে
জানায় বিশ্ব কুর্নিশ।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি-
কবি শ্রী স্বপন কুমার দাস পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস মাতা- কল্যাণী দেবী। গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন