করো মিথ্যাবাদী রে বর্জন -সিরাজুল ইসলাম মোল্লা

করো মিথ্যাবাদী রে বর্জন

-সিরাজুল ইসলাম মোল্লা

∼∼∼∼∼∼∼∼∼∼

ভবে হোক না সব স্বজন যত পরম আপনজন,

হয় যদি সে মিথ্যাবাদী করি তারে বর্জন ভুবন।

গুজববাজ মিথ্যাবাদ হতে দূরে থাক ভোলামন,

পাপমুক্ত পুত জীবন গড়তে করি মিথ্যা বর্জন।

হোক না মাতা পিতা ভাই বোন স্বামী স্ত্রী সন্তান,

মিথ্যাবাদী আনতে পারে না শান্তিকর কল্যাণ।

হোক না সে যত সমাজপতি কী ধনপতি ভুবন,

হয় যদি সে মিথ্যাবাদী তো করো তারে বর্জন।

হোক না যত সমাজ সংস্কারক কী ধর্ম প্রচারক,

হয় যদি সে মিথ্যাবাদী হতে পারে কী সৎরক্ষক!

হোক না যতই মানবিক শাসক সেবক তাতে কী,

হয় যদি সে মিথ্যাবাদী করো তারে বর্জন বৈকি।

লোকদেখানো যতই নামাজ পড়ুক দান করুক,

মিথ্যাবাদী হতে পারে না কভুও সাম্যের ভাবুক।

অন্তরে বিষ নিয়ে মিথ্যাবাদী যত ভালো বাসুক,

স্বার্থপর সে সদা ক্ষতিকর অন্যের সর্বস্ব লুণ্ঠক।

মিথ্যাবাদী স্থান কাল পাত্র ভেদে যত কথা কয়,

হনন করে লুণ্ঠন করে আবার মুখোশ পরে রয়।

বাঁচতে সবই করতে পারে ভুবনে যে মিথ্যাবাদী,

গুজববাজ সে গজব হয়ে নাশে হাসে সত্যবাদী।

নিশ্চয় সকল পাপের জননী মিথ্যাবাদ ধরাময়,

স্বার্থের প্রয়োজনে রংবদল হয় কত কিযে কয়।

সত্য তিতা হলেও সত্যবাদে প্রশান্তি-বিশ্বাস রয়,

মিথ্যাবাদে ব্যক্তি সমাজ রাষ্ট্রের আনে অবক্ষয়।

মিথ্যাবাদী যত সুন্দর কথা বলুক কাজ করুক,

স্বার্থের প্রয়োজনে অন্তরে সে সবকিছুর ঘাতক।

যে যত মিথ্যাবাদী সে তত পাপী ক্ষতিকর জানি,

সাময়িক ক্ষতি হলেও মিথ্যার বর্জন শ্রেয় মানি।

অর্থ বল বেশ-ভূষণ স্বজন নয় মানুষের তরণী,

চির সত্যবাদে ও মনুষত্ব বোধে মানুষের ধরণী।

সৃষ্টির মাহাত্ব বুঝে আপন পর না খুঁজে সন্ধানী,

মিথ্যাবাদী করি বর্জন সত্যবাদী লও বুকে টানি।

কবি পরিচিতি

∼∼∼∼∼∼∼∼∼∼

সংক্ষিপ্ত পরিচিতিঃ

কবি সিরাজুল ইসলাম মোল্লা (পিতা আব্দুল মান্নান মোল্লা ও মাতা হাজেরা বেগম) বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলাধীন মুন্সীগঞ্জ সদর থানার অন্তর্গত রামপাল ইউনিয়নের জোড়ার দেউল গ্রামের এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে ১৯৭৮ সালে জন্ম গ্রহণ করেন। ছয় ভাই ছয় বোনের মধ্যে কবি ১১ তম। উত্তরসূরী হিসেবে স্ত্রী ও দুই পুত্র সন্তান রয়েছে। ১০ বছর বয়স হতেই কবির লেখালেখির হাতে খড়ি। এছাড়াও পছন্দ দাবা, আড্ডা দেওয়া ও লেখালেখি করা। তিনি এক সময় প্রথম আলো ব্লগ সহ অন্যান্য ব্লগে লেখালেখি করেন এবং বর্তমানে ফেইসবুকে বিভিন্ন অনলাইন সাহিত্য গ্রুপে লেখালেখি সহ সাহিত্য চর্চায় নিবেদিত।

Check Also

উন্মনা মন -মোঃ ইউনুছ আলী

উন্মনা মন -মোঃ ইউনুছ আলী ∼∼∼∼∼∼∼∼∼ এইতো ভালবাসা এখানে জাগে আশা ব্যাথাহীন রয় ভরসা যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *