পাপের মূল
-বি এম মিজানুর রহমান
∼∼∼∼∼∼∼∼
মায়ার জগৎ বিচিত্র খুব
সত্য মিথ্যার ঘর,
মিথ্যার পাপে জ্বলেপুড়ে
সম্পর্ক হয় পর।
সত্যবাদী সম্মানিত
সবাই ভালো কয়,
মিথ্যা বললে অসম্মান আর
অপমান যে হয়!
সত্য কথা তিতা তবু
সুগন্ধি এক ফুল,
মিথ্যা বলা ঘৃণিত ভাই
সকল পাপের মূল।
মিথ্যা কেহ বলো না রে
ক্ষণিক স্বার্থে আজ,
উন্মোচিত হলে সত্য
মাথায় পড়ে বাজ।
মিথ্যা সকল পাপের মূলে
কবি মিজান কয়,
সৎ ও সত্য পথে পাবে
দো-জাহানের জয়।
∼∼∼∼∼∼∼∼
পরিচিতিঃ
কবি বি এম মিজানুর রহমান- এর সংক্ষিপ্ত জীবনী
জন্ম ও পরিচয়ঃ
বি এম মিজানুর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল গ্রামে ১৯৮৮ সালের ৩-ফেব্রুয়ারী জন্মগ্রহণ করেন।তাঁর পিতা মোঃ মনা মিয়া বিশ্বাস ও মাতা মোসাঃ ফাতেমা বেগম।
বর্তমানে তিনি ‘বিশ্বাস বাড়ি’ কোটাকোল স্থায়ীভাবে বসবাস করছেন।
শিক্ষা ও কর্মজীবনঃ
তিনি ২০০৩ সালে যশোর বোর্ড থেকে এস এস সি পাস করেন।তিনি ২০০৫ সালে ঢাকা বোর্ড থেকে এইচএসসি, ২০০৯ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি-তে স্নাতক সম্মান ডিগ্রি এবং ২০১০ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষা বিষয়ে তিনি বিএড এবং এমএড ডিগ্রি অর্জন করেছেন।বর্তমানে তিনি কে ডি আর কে মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক বিজ্ঞান হিসেবে কর্মরত আছেন।
সাহিত্যিক বৈশিষ্ট্য ও খ্যাতিঃ
তিনি ছাত্র জীবন থেকেই লেখালেখি করে আসছেন। তিনি একাধারে একজন কবি, ছড়াকার, গল্পকার, ঔপন্যাসিক ও শিক্ষক।
তিনি সমসাময়িক বিপ্লবী প্রেক্ষাপটে কবিতা লিখতে ভালোবাসেন।
উল্লেখযোগ্য গ্রন্থাবলিঃ
একক গ্রন্থঃ প্রিয় উপহার, ছড়া গানের মালা, এলিয়েন ভার্সেস মানুষ মহারণ, বিপ্লবী।
যৌথ গ্রন্থঃ কাব্য কলি,কাব্য দীঘি,কাব্য তিথি,তারুণ্যের জয়গান, লিটভার্স কাব্য,শ্রাবণধারা, চব্বিশের গণবিস্ফোরণ, টুকরো কথার গল্প,কবি-দের গল্প,ভুতের পেতাত্মারা’ তার উল্লেখযোগ্য গ্রন্থাবলি।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন