ভালোবাসার অভিমান
-দেওয়ান আবুল হাশেম
≈≈≈≈≈≈≈≈≈≈
প্রেম মানেই শুধু হাসি নয়,
অভিমানও জ্বলে দুপুরের রোদে।
শুকনো পাতার মতো ভাঙে হৃদয়,
তবু আকাঙ্ক্ষা ফোটে প্রতিক্ষণে।
রোদ্দুর ভরা নিঃসঙ্গ পথে,
চোখ ফিরিয়ে নেয় ব্যথার স্রোত।
কিন্তু বুকের ভিতর ঝড় ওঠে,
ভালোবাসা চায় ফিরে আসতে।
অভিমান ভেঙে গলে যায় দহন,
প্রেম আবার জাগে দুপুরের বুকে।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
কবি দেওয়ান আবুল হাশেম, বিএসএস, ডিএমএফ, ফার্মাসিস্ট; শিক্ষক, সংগঠক ও চিকিৎসক। পিতা : মোঃ আব্দুর রহিম দেওয়ান ও মাতা : বিবি হাজেরা দেওয়ান, প্রাণীমন্ডল, শ্রীনগর, মুন্সীগঞ্জ।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন