মনের কথা -তনুশ্রী বসু (পাত্র)

মনের কথা

-তনুশ্রী বসু (পাত্র)

∼∼∼∼∼∼∼∼∼

জলছবিটা উল্টো ছিল, মনটায় শৈশব

আনন্দের গাজনের মেলা, ছিল উৎসব,

কখন যেন হারিয়ে গেছে কোন অজানায়

আজ সবটাই কাল্পনিক, চরিত্রগুল বাস্তব।

মনের বয়স বেড়েছে অনেক, চিন্তায় মগ্ন

সুরের আকাশে ভেঙেছে, তাল, লয় নগ্ন,

জীবন মানে, উৎসব নয়, এত প্রহসন

কল্পনা যত ছিল সব, হয়েছে আজ ভগ্ন।

নয়ন মেলে দেখিনা আর, চোখ করেছি বন্ধ

দেখে শুনে মনের আকাশ, ধোঁয়াশায় ভরা,

চলন্ত এই জীবন, কখন কোথায় থেমে যাবে

ব্যাকুল মনের সময় হয়েছে, শুকনো পাতা ঝরা।

সময় থাকেনা থেমে, স্রোতের মতোই বয়ে চলে

জীবন পথের পথিক মোরা, একলাই চলি,

আজ বসন্তের দিনে, মনের ঘরে শুধুই রুক্ষতা

সুন্দর এ জীবনের কথা, কাকে বল বলি?

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি:-

আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর চারেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।

Check Also

যায় না বেঁচে থাকা -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

যায় না বেঁচে থাকা -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ∞∞∞∞∞∞∞ আমি স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন ফেরি করে বেড়াই, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *