মাটি -মীনা কুণ্ডু

মাটি

-মীনা কুণ্ডু

∼∼∼∼∼∼∼∼∼∼

এ ধরনীর ধুলা মাখা মাটি 

মোদের কাছে ভগবান,

ঈর্ষায় করি মোরা লাঠালাঠি 

নিত্য বেড়েছে ব্যবধান।

শস্য শ্যামল বসুন্ধরা মোদের 

সম্বল বলে মানি ,

উদার আকাশে মুক্ত বাতাসে 

মাটির ছোঁয়া জানি।

সৃষ্টির এই রসের মাটিতে 

বিশাল অট্টালিকা গড়া,

একথা সত্য এ মাটিতেই 

আছে রক্তের ছড়া।

এ ধরনীর শুষ্ক নরম মাটি 

সোনার চেয়েও মূল্যবান,

ধনী দরিদ্র সকলেই একসাথে 

মাটিকে করি সম্মান।

শহর গ্ৰামের রাস্তার সবখানেই 

মাটির জয় গান,

ফাঁকা মাঠে সোনালী ফসল 

মাটি মোদের ভগবান।

∼∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি —

আমি মীনা কুণ্ডু। উত্তরপাড়ার  হুগলি জেলার বাসিন্দা আমি। ছোট থেকে বড় হয়ে ওঠা লেখা পড়া স্কুল কলেজ খেলাধুলা সব কিছু উত্তরপাড়ায়। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *