বর্ষার ঊষা -শ্রী স্বপন কুমার দাস

বর্ষার ঊষা

-শ্রী স্বপন কুমার দাস

∞∞∞∞∞∞∞∞

কদম কলি উঠছে ফুটে 

গাছে শাখে শাখে,

রাই কিশোরী জেগে উঠে 

বাদলা পাখি ডাকে।

বাজায় বেণু গোঠে রাখাল 

ঊষসী ভোর বেলা,

ধেনু লয়ে নন্দ দুলাল 

মাঠে করে খেলা।

মাধবীলতা মাথা নাড়ে 

ঝিরঝির বর্ষণে,

হরেক রকম পাখি উড়ে 

এদিক ওদিক পানে।

মালিঞ্চার ফুল বাগানে 

সদাই ব্যস্ত মালী,

তারই ফাঁকে মত্ত ঘ্রাণে 

ঝাঁক ঝাঁক অলি।

গঙ্গা ফড়িং তৃণের পরে 

করে লুটোপুটি,

তিন শালিক ঝগড়া করে 

খাবে কাকে খুঁটি।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি- 

 শ্রী স্বপন কুমার দাস পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস। মাতা- শ্রীমত্যা কল্যাণী দেবী। জন্মস্থান- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ। জন্ম তারিখ- ১৬/০৪/১৯৬৩  লেখালেখির হাত ১৯৭৮ সাল  থেকে এখনও চলছে।দুটি কাব্যগ্রন্থ- উত্তোরণ ও শব্দ তোরণ। 

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *