ষষ্ঠীর পাঁচালী -শ্রী স্বপন কুমার দাস

ষষ্ঠীর পাঁচালী

-শ্রী স্বপন কুমার দাস

∞∞∞∞∞∞∞∞

জামাই ষষ্ঠী ফিরে এলো

যাব শ্বশুর বাড়ি,

সরষে ইলিশ মাংস কষা

থাকবে দই হাঁড়ি।

হালকা করে ব্যাগ গোছাও

কোরোনা বাড়াবাড়ি,

হালকা বোঝা হাতে নিয়ে

বেরাও তাড়াতাড়ি।

সকাল সকাল পৌঁছে যাব

ভোর চারটে গাড়ি,

দেরি হলে ভুগতে হবে

রোদ ভীষণ ভারি।

ভুরিভোজ শেষ করে

ফিরতে হবে বাড়ি,

অস্তরাগে বের হব

সাড়ে পাঁচে গাড়ি।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

      শ্রী স্বপন কুমার দাস পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস। মাতা- শ্রীমত্যা কল্যাণী দেবী। জন্মস্থান- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ। জন্ম তারিখ- ১৬/০৪/১৯৬৩ লেখালেখির হাত ১৯৭৮ সাল  থেকে এখনও চলছে।দুটি কাব্যগ্রন্থ- উত্তোরণ ও শব্দ তোরণ।

Check Also

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম

লোকে বলে আলসে আমি -জান্নাতুন নাঈম ≈≈≈≈≈≈≈≈≈ কাব‍্য লেখা ছেড়েই দেবো পাইনা কোন দাম, লোকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *