আদর্শ শিক্ষা ও চরিত্র
-প্রান্তিক ধর পার্থ
♦♦♦♦♦♦♦♦♦
নামি-দামি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নে
আচার-আচরণ না থাকে যদি ঠিক
লাভ কি হবে ভাই বড়ো ডিগ্রি দিয়ে
সবাই জানাবে তো মোরে ধিক।
কি দাম থাকে ঐ বড়ো ডিগ্রির
কথা বলার ভাষা থাকে যদি অশ্লীল,
হাজারবার বলবে লোকে মূর্খ আমি
শিক্ষার সাথে মোর ডিগ্রির বিশাল অমিল।
ডিগ্রি ডিগ্রি করে নিজের ঢাক নিজে পিটিয়ে
নিজেকে ভাবছি উচ্চ শিক্ষিত,
ডিগ্রিতে কি আসে যায় বল?
যদি ঠিক না থাকে মোর চরিত্র।
নম্র ভদ্রতা পরিবেশ পরিচ্ছন্নতা বোঝার ক্ষমতা
না থাকে যদি মোর মাথায়,
জ্ঞান বিনে শুধুই বড়ো ডিগ্রি রইল মোর
একটুকরো মোটা কাগজের পাতায়।
♦♦♦♦♦♦♦♦♦
কবি পরিচিতি:
প্রান্তিক ধর পার্থ একজন বাংলাদেশি তরুণ লেখক ও কবি। তিনি ৫ জুন ২০০৪ সালে টাঙ্গাইল জেলাধীন মির্জাপুরে জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক নিবাস টাঙ্গাইল জেলা গোপালপুর থানা হেমনগর গ্রামে। পিতা স্বপন ধর এবং মাতা শ্রীমতি পাপিয়া রাণী ধর। প্রান্তিক ধর পার্থ ২০২০ সালে চাপারকোনা মহেশ চন্দ্র উচ্চ বিদ্যালয় হতে এস.এস.সি পাশ করেন তার পর তিনি সরিষাবাড়ি থেকে সম্মানের সহিত উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে ডিগ্রী অধ্যায়ন করেন। তার সাহিত্য অফুরান অনুরাগ সেই ছেলেবেলা থেকেই তার প্রকাশিত বেশ কিছু যৌথ কাব্য গ্রন্থ রয়েছে “শব্দের ডাইরি “কাব্য, নারীত্বের বেদনা, আহত গোলাপ,শুভ্রতার ছোঁয়া, স্বর্ণাক্ষরে লেখা কাব্য, বসন্তের পাখি,কাঠগোলাপের প্রেম, কাশফুলের ছোঁয়া ইত্যাদি । ২০২৬ সালে কবি জীবনানন্দ দাশ স্মৃতি অ্যাওয়ার্ড প্রাপ্ত হন তিনি। এছাড়া সাহিত্য চর্চার পাশাপাশি তিনি ডেমিয়েন ফাউন্ডেশনে কর্মরত থেকে যক্ষা ও কুষ্ঠ রোগীর নিত্য সেবা করে যাচ্ছেন।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন