শ্রদ্ধাঞ্জলি -শ্রী স্বপন কুমার দাস

শ্রদ্ধাঞ্জলি

-শ্রী স্বপন কুমার দাস

∞∞∞∞∞∞∞∞

ভারত লক্ষ্মীর পরম রত্ন

ঋষি অরবিন্দ,

অগ্নি যুগের নির্ভীক সৈনিক

শ্রেষ্ঠ যুগানন্দ।

স্বাধীনতার দীপ্ত শিখা

কর্মযোগী প্রাণ,

দেশ ভক্তির আরাধনায়

তিনি মহাপ্রাণ।

অগ্নিকুন্ডে স্বদেশ প্রেম

জ্ঞানে দিব্য ধারা,

বন্দেমাতরম ধ্বনি শুনে

ভারত দিশেহারা।

তরুণ জেলের নিরবতা

সাধনা পুণ্য পীঠ,

জ্ঞান আলো মুছে দিল

ভীরুতার ভীত।

রাজনীতির নিভৃতে নিলে

যোগ মহাসাধনা,

দিব্য জীবন বাণী শোনাল

ধ্যানের’ই বেদনা।

পন্ডিচেরি শান্ত নীড়ে

জ্বেলে আলো মশাল,

মানবতার অমর বার্তা

চিরকালীন বিশাল।

হে ঋষি জানাই প্রণতি

গভীর ভক্তিভরে,

তোমার আদর্শ চিরকাল

ভারতবাসীর অন্তরে।

∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি-

শ্রী স্বপন কুমার দাস গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষে ১৯৬৩ সালে ১৬ এপ্রিল জন্মগ্রহণ করেন।  পিতামাতার দ্বিতীয় সন্তান পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস। মাতা- কল্যাণী দেবী।

Check Also

কালস্রোতে কবি ভাবনা -শ্রী স্বপন কুমার দাস

কালস্রোতে কবি ভাবনা -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼ কালি কলম সৃষ্টিছাড়া আঙ্গুল টিপা যন্ত্রে, গ্রন্থাগারের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *