ধর্ষকের বিচার
-জি কে শাফায়াত আলী
∞∞∞∞∞∞∞∞
শিশু রামিসা হলো ধর্ষণ,
লজ্জার কথা কারে কই?
আসিয়া ধর্ষণ গত বছর,
বিচার আর হলো কই?
টাকার কাছে আইন ধর্ষণ!
কার কাছে তে নালিশ কই?
বাংলার বুকে ধর্ষক কীট,
কীভাবে ওরা স্বাধীন রয়?
কালো কাপড়ে চোখ বাঁধা,
সত্য মিথ্যা দেখলো কই?
বে-বিচারী হয় না জ্ঞানী,
যতই পড়ুক জ্ঞানের বই।
আমার কথা লাগবে তিতা,
যদিও ফোটে সত্যের খই।
জনতা করো ধর্ষকের বিচার,
কুত্তার লেজ হইবে সই!
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিত :
জি কে শাফায়াত আলী হলেন সুনামগঞ্জ জেলার গনিপুর গ্রামের একজন সমসাময়িক কবি, যিনি প্রধানত সামাজিক, রাজনৈতিক ও আধ্যাত্মিক বিষয় নিয়ে কবিতা ও গান লিখে থাকেন। তিনি ১৯৯৮ সালের ১লা জানুয়ারি জন্মগ্রহণ করেন এবং তার লেখায় সামাজিক অসঙ্গতি, অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদ ফুটে ওঠে
জি কে শাফায়াত আলী সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য:
জন্ম ও পরিচয়: তিনি ১৯৯৮ সালের ১লা জানুয়ারী সুনামগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের গনিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
শিক্ষা: তিনি কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছেন এবং ইসলামিয়া হাক্কানীয়া কওমী ওয়েজখালী মাদ্রাসা থেকে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ হন।
সাহিত্যকর্ম: তিনি মূলত সামাজিক ও ধর্মীয় বিষয়ের ওপর কবিতা ও ভাবমূলক গান লিখে থাকেন।
উল্লেখযোগ্য বিষয়: তার লেখায় নারীর নিরাপত্তা, সামাজিক অবিচার, ধর্মীয় লেবাসধারী ভণ্ডদের সমালোচনা এবং আধ্যাত্মিক চেতনা ফুটে ওঠে । উল্লেখযোগ্য কবিতা/গান: ‘দুর্গম পথে যাইছ না রে মন’ (ভাবের গান), ‘লেবাসে মুসলিম’, ‘শোকাহত’ ও ‘আমি আসিয়া’ (ধর্ষণ বিরোধী কবিতা)। দুটি যৌথকাব্য রয়েছে “চব্বিশে গণবিস্ফোরণ” ও”কাঠ গোলাপের অপেক্ষা”।তিনি কবিতার পাতা ডট কম,ইচ্ছাশক্তি সাহিত্য পরিবারের,আরও অন্যান অনলাইন পত্রিকায় লেখালেখি করেন।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন
আলহামদুলিল্লাহ আমার লিখা কবিতা প্রকাশ করেছেন এতে আমি আপনার কাছে কৃতজ্ঞতা স্বীকার করলাম