প্রকৃতির পরিহাস
-মীনা কুণ্ডু
∼∼∼∼∼∼∼∼
চারিদিকে জল থৈ থৈ যেন মৃত্যুপুরী
প্রকৃতির পরিহাসে বইছে বন্যার ঝুরি,
হড়পা বানের জলে ভাসছে ঘর বাড়ি
রাস্তায় পড়ে আছে দামি জুড়ি গাড়ি।
হঠাৎ করে এলোমেলো হয়ে গেলো ভিটা
দুমড়ে মুচড়ে বাণের জলে নেপাল নগরীটা,
হাজার মানুষ নিখোঁজ কত মানুষ গৃহ ছাড়া
ছোটো শিশু পথে আজ পিতা মাতা হারা।
প্রাকৃতিক দুর্যোগে নানান ঘটনা ঘটে
কার দোষ লোকে খুঁজে চলেছে বটে ,
কবে শান্ত হবে প্রকৃতি আগের মত স্নিগ্ধ
ফুল ফল রূপ রসে সকলে হবে মুগ্ধ।
চারিদিকে নোংরা আবর্জনা ঘোলা জলে পূর্ণ
জলের স্রোতে মৃত্যুপুরী মানুষের স্বাদ অপূর্ণ ,
শিয়াল কুকুরের চোখের পাতায় নেই ঘুম
দিনের আকাশ রাতের অন্ধকারে মতোই নিঝুম ।
∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি —
আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা আমি। ছোটো থেকে লেখা পড়া খেলা ধুলা সব কিছু উত্তরপাড়ায়। স্কুল কলেজ উত্তরপাড়ায়। বর্তমানে বিবাহ সূত্রে কলিকাতায় বসবাস করি। কবিতা লিখতে পড়তে ভালো লাগে তাই একটু লেখার চেষ্টা করি।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন