অদৃশ্য মায়া
-শ্রী স্বপন কুমার দাস
≈≈≈≈≈≈≈≈≈≈
মিথ্যেতেই আসা যাওয়া
মিথ্যেতেই শেষ,
অহংকার বিদ্বেষ মায়া
অমানবিক রেশ।
আমার আমার মুখে বড়াই
কিছুই নেই তোমার,
শূন্য হাতে যাবে সবাই
মিথ্যে আমার আমার।
আপন প্রাণ কেউই নেই
সব অদৃশ্য মায়া,
ধরণীতলে ডুবলে খেই
তুমি নিথর কায়া।
দুদিন পর মুছে যাবে
সকল স্নেহ ছায়া,
তোমার নাম ভুলবে সবে
মিথ্যে হবে মায়া।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
শ্রী স্বপন কুমার দাস
গ্রাম +পোস্ট +পি এস- গোপীবল্লভপুর।
জেলা- ঝাড়গ্রাম
(পশ্চিমবঙ্গ/ ভারতবর্ষ)
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন