অপূর্ব জীবন_খালেদ মাহমুদ খান

স্মৃতির স্পর্শে বাঁচে দুটি জবা কুসুম মন

ঝরতে ঝরতে নক্ষত্র পায় অপূর্ব জীবন

 

ভালোবাসার চেয়ে অপেক্ষা মধুর বড়

জন্ম থেকে মৃত্যু- অপেক্ষা হোক জড়ো

 

কুরে কুরে খাওয়া সর্ম্পকে নিত্য বসবাস

থোকা থোকা মিথ্যেরঙ্গীন ফুলেও দীর্ঘশ্বাস

 

ঠোঁটের কান্নায় যদি কখনো মনে পড়ে

সময়ের নি:শ্বাসে যতনে রেখো ভরে

 

সব দেখে নয়ন শুধু নয়নের তারা বাদে

ভর-দুপুরে তাই সন্ধ্যাপথে যাই কেঁদে

 

©খালেদ মাহমুদ খান

✍️ ১২/০১/২০২১

Check Also

একটি মনের মৃত্য -শান্তি দাস

একটি মনের মৃত্য -শান্তি দাস ∞∞∞∞∞∞∞∞∞ এই জন্ম মৃত্যুর খেলা চলে জীবনের মাঝে নেইতো থেমে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *