স্পন্দন_খালেদ মাহমুদ খান

একদিন জানবে কোন কোন বিচ্ছেদও
জুড়ে দেয় সরলরেখায় ।
একদিন বুঝবে বেঁধে রাখা যায়
ভালোবাসায় শেষ দেখায় ।
একদিন অহর্নিশি রাত আসার পথে
সন্ধ্যায় একাই ঘুমিয়ে যাবে ।
একদিন বুকের ক্ষতে লেখা আগামীতে
আমায় ঠিকই খুঁজে পাবে ।
একদিন কিছু সময় কুড়িয়ে এনে
জানবে ভালোবাসে কে হন্য হয়ে …
একদিন মরে যাওয়া নদীর স্পন্দন
সাক্ষ্য দেবে সত্যিকার প্রণয়ে ।
©️ খালেদ মাহমুদ খান
✍️ ১৭/০৮/২০২১

Check Also

একটি মনের মৃত্য -শান্তি দাস

একটি মনের মৃত্য -শান্তি দাস ∞∞∞∞∞∞∞∞∞ এই জন্ম মৃত্যুর খেলা চলে জীবনের মাঝে নেইতো থেমে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *