প্রিয় সর্ম্পক_খালেদ মাহমুদ খান

অতৃপ্ত পিছুটানে সন্ধ্যে হলো পার
অভিমানী রাত ভাল লাগে কার
প্রিয় সর্ম্পকটা আজ কবিতার মত
ছন্দে বৃত্তে তার অনেক গভীর ক্ষত
ছেড়ে যাওয়াটা শিখিনি বলে
প্রেম ভীড়লো দু:স্বপ্নের দলে
কোলাহলের মাঝে এই একাকীত্ব
এতেই পাবে খুজে আমার অস্তিত্ব
পলকেই ফুরাবে ঘৃণার প্রহর
ফের ব্যস্ত হবে প্রেমিকের শহর
✍ ২৪/০১/২০২১

Check Also

মনিটাইজেশন -আশীষ খীসা

মনিটাইজেশন -আশীষ খীসা ∼∼∼∼∼∼∼∼∼∼ ফেসবুক মনিটাইজেশন পেয়েছো যারা তোমরা আমার কথা একটু শুনো, তোমরা তো …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *