khaled mahmud khan

বেলাশেষে – খালেদ মাহমুদ খান । Belasheshe Written By Khaled Mahmud Khan । কবিতার পাতা

ভালো থাকার খেলনাপাতি নিয়ে
একাই আমি বসে থাকি রোজ,
দু:খদিন উপভোগ্য হয়েও কেন
হয় না – নেয় না কেউ সে খোঁজ।

আমার উঠোনে গন্ধরাজ ফুলের
ম ম গন্ধে দু:খ লেগে থাকে;
এই উঠোন,এই ফুল,এই আমি-
সর্বত্রই আমার বাবার স্পর্শ লেগে আছে…

আমি তো জানি বাবা নেই,
কিন্ত ফুলগুলো বড়ই অবুঝ;
ফুলের ভাঁজে ভাঁজে আমি
ভরে দিই স্মৃতির প্রলেপ,
হাজার হোক অপরুপ স্মৃতির নির্যাতন
নিয়েই আমাদের এই বেঁচে থাকা…

মাঝে মাঝে বাবার গুরুগম্ভীর ডাক
আমি রুপকথায় শুনতে পাই;
স্থল-শামুকের খোল ভেঙ্গে
আমি এগিয়ে যাই আর দেখি লাইন ধরে
কত স্মৃতি মরে পড়ে আছে,
স্মৃতিগুলোয় আমি একটু নাড়া দিতে চাই …
ঠিক তখনই বাবা বলে উঠে,
রুপকথায় কিছু বিশ্বাস আনো…

আমার সে ক্ষমতা নেই,
আমি তাই চলে আসি
একা থাকার দলে;
সাথে থাকে মৃত স্মৃতি,
আমারই মত তারা অসহায়,
আমারই মত বহমান,
নদী হতে চায় আজন্মকাল।

পোড় খাওয়া নদীর মতন
ভাঙ্গতে থাকে বুক,
সর্বহারার দলে গিয়ে এখন
আমি একেই বলি ‘সুখ’

©️ Khaled Mahmud Khan
✍️১৫/০২/২০২২

Check Also

একটি মনের মৃত্য -শান্তি দাস

একটি মনের মৃত্য -শান্তি দাস ∞∞∞∞∞∞∞∞∞ এই জন্ম মৃত্যুর খেলা চলে জীবনের মাঝে নেইতো থেমে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *