মতি-গতি_গৌর গোপাল পাল

লিখেছেন : গৌর গোপাল পাল

কালের গতি কঠিন অতি
মানিয়ে চলা দায়!
কবে যে কার কেমন মতি
নেই বোঝার উপায়!!
জগত জুড়ে ঠকবাজিরা
দাপিয়ে বেড়ায় পাড়া!
মার খায় যে তায় কাজীরা
এইতো যুগের ধারা!!
সহজ কথা সরল ভাবে
নেইতো বলার লোক!
কে কার পকেট মেরে খাবে
সেই দিকে সব ঝোঁক!!
এমন করে চলে না আর
কোথায় তবে যাবে?
কেউই কারো ধারে না ধার
যায় বাঁচা এই ভাবে!!

Check Also

একটি মনের মৃত্য -শান্তি দাস

একটি মনের মৃত্য -শান্তি দাস ∞∞∞∞∞∞∞∞∞ এই জন্ম মৃত্যুর খেলা চলে জীবনের মাঝে নেইতো থেমে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *