সকল নদীই চায়_এস.এম.রুহুল আমিন

লিখেছেন : এস.এম.রুহুল আমিন

সকল নদীই চায় সাগরের বুকে যেয়ে মেশে
ক’জন সাগর পায় ক’জন হারিয়ে যায় শেষে ।।
ভালোবেসে না পাওয়ার কতো যে জ্বালা
সে ই শুধু জানে যার শুকালো মালা
কতো বালুচর গেলো নদীতে ভেসে ।।
(সকল নদীই চায় সাগরের বুকে যেয়ে মেশে)
সব কিছু ভুলে যেয়ে চেয়েছে যে মন
সে ই জানে না পাওয়ার দুঃখ কেমন
সে ই জানে কতো ব্যথা ভালোবেসে ।।
(সকল নদীই চায় সাগরের বুকে যেয়ে মেশে)

Check Also

একটি মনের মৃত্য -শান্তি দাস

একটি মনের মৃত্য -শান্তি দাস ∞∞∞∞∞∞∞∞∞ এই জন্ম মৃত্যুর খেলা চলে জীবনের মাঝে নেইতো থেমে, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *