জীবন বৃত্ত – অমিতাভ

জীবন বৃত্ত

– অমিতাভ

♥♥♥♥

মানুষ নিজেকে নিয়ে কিছু সম্পর্কের

বৃত্ত করে, ভাবে তাতেই বুঝি সে পূর্ণ I

এই আমার মা,আমার বাবা,আমার স্ত্রী,

আমার স্বামী আমার সন্তান,

মাঝে মাঝে ভাবি এটাই কি সব?

মনে হয়, আসলে কিছুই নেই !

নিজের নির্মাণ করা এক বৃত্ত,

আর পাক খেয়ে ঘোরা l

মনে হয় সব আছে, অথচ কিছুই নেই ! একটা শুন্যতা আমাকে ভাসায় !

আমার যেন কোন শিকড় নেই !

সব যেন ড্রয়িং রুমের অথিতির

আড্ডার মতো !

তবু জীবনের এই পারে সব ক্লেদ জমা

হবার পরও ভালোবাসা মূলধারতে

বয়ে যাবে শেষ অবধি !

সর্বব্যাপী এক ভালোবাসাতে

মনে ভরে থাকে !

তখন আবার মনে হয় –

কে বলেছে তোমার পাশে কেউ নেই !

কুয়াশা ঘেরা ভোরবেলা আছে,

নির্জন দুপুর আছে,

তারাভরা রাত আছে,

তুমুল বৃষ্টি আছে,

আমার জন্য পাশে আছে

বন্ধুর অমল দৃষ্টিপাত

রোদ ঝলমল আকাশ,

আর খামখেয়ালি হাওয়া…..

♥♥♥♥

কবি পরিচিতি-

কর্মসূত্রে ৩০ বছর প্রবাসী। বর্তমানে থাকেন গ্রেটার নয়ডায়। পেশায় Quality Head । অবসর যাপনে থাকে নাটক,কবিতা,গল্প পড়া, ছবি কালেকশন, মাঝে সাঝে লেখালিখি।

Check Also

একটি মনের মৃত্য -শান্তি দাস

একটি মনের মৃত্য -শান্তি দাস ∞∞∞∞∞∞∞∞∞ এই জন্ম মৃত্যুর খেলা চলে জীবনের মাঝে নেইতো থেমে, …

One comment

  1. Amitabha Chakraborty

    অসংখ্য ধন্যবাদ জানাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *