অবাধ্য সমীরণ -মো. ফজলুল হক খান কামাল

অবাধ্য সমীরণ

-মো. ফজলুল হক খান কামাল

∞∞∞∞∞∞

শূন্যতা তুই সৌন্দর্য হয়ে

পাশে থাক আজীবন,

অবচেতন মনে বন্দি রাখ

হারিয়ে যাওয়া সেই মৌবন।

এক জীবনে আসে না পূর্ণতা

বলেছে সেদিন পুরনো শ্রাবণ,

আরেক জনমে দেখা দিবে

ভোরের আকাশে অবাধ্য সমীরণ –

প্রীতির দুয়ারে এখন

নিত্য চলছে মিথ্যে অবগাহন,

সাইত্রিশ বছর গত হলো

তবু শেষ হয় না কবিতার সাতকাহন!

অসমাপ্ত কবিতার মুখে

কেন শুনেছিলি ভালোবাসার পণ?

বিশ্বাসের সাগরে ডুবতে ডুবতে

হারিয়ে গেছে প্রতারণার ধন!!

থাকতে দে তাকে মহাসুখে

যত খুশি দুলতে থাকুক নিদ্রাবন,

থেমে গেলে তরঙ্গের খেলা

ভেঙ্গে যাবে মিলনের বাঁধন।।

∞∞∞∞∞∞

সংক্ষিপ্ত কবি পরিচিতি :

মো.ফজলুল হক খান কামাল, পিতা: মো.নূর নবী খান, গ্রাম: চক নগুয়া, পো:+উপজেলা -ফুলপুর, জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ।

দুই ভাই এবং দুবোনের মধ্যে দ্বিতীয়।

সরকারি চাকুরে। প্রকাশিত কাব্য গ্রন্থ দুটো। লেখালেখি শৈশব থেকেই শুরু।

১৯৮৯ সন থেকে একটু বেশি…।

২০০০ সনে বন্ধ করেছিলাম কিন্তু ২০২০

সন থেকে অজানা আকর্ষণে এখনো লেখালেখির সাথে জড়িত। হয়তো সামান্য প্রচেষ্টা কোনো একদিন থেমে যাবে বিরুদ্ধ স্রোতের কারণে। সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি।

Check Also

যায় না বেঁচে থাকা -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া

যায় না বেঁচে থাকা -মোহাম্মদ ছোলেমান ভূঁইয়া ∞∞∞∞∞∞∞ আমি স্বপ্নের ফেরিওয়ালা স্বপ্ন ফেরি করে বেড়াই, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *