অবাধ্য সমীরণ
-মো. ফজলুল হক খান কামাল
∞∞∞∞∞∞
শূন্যতা তুই সৌন্দর্য হয়ে
পাশে থাক আজীবন,
অবচেতন মনে বন্দি রাখ
হারিয়ে যাওয়া সেই মৌবন।
এক জীবনে আসে না পূর্ণতা
বলেছে সেদিন পুরনো শ্রাবণ,
আরেক জনমে দেখা দিবে
ভোরের আকাশে অবাধ্য সমীরণ –
প্রীতির দুয়ারে এখন
নিত্য চলছে মিথ্যে অবগাহন,
সাইত্রিশ বছর গত হলো
তবু শেষ হয় না কবিতার সাতকাহন!
অসমাপ্ত কবিতার মুখে
কেন শুনেছিলি ভালোবাসার পণ?
বিশ্বাসের সাগরে ডুবতে ডুবতে
হারিয়ে গেছে প্রতারণার ধন!!
থাকতে দে তাকে মহাসুখে
যত খুশি দুলতে থাকুক নিদ্রাবন,
থেমে গেলে তরঙ্গের খেলা
ভেঙ্গে যাবে মিলনের বাঁধন।।
∞∞∞∞∞∞
সংক্ষিপ্ত কবি পরিচিতি :
মো.ফজলুল হক খান কামাল, পিতা: মো.নূর নবী খান, গ্রাম: চক নগুয়া, পো:+উপজেলা -ফুলপুর, জেলা-ময়মনসিংহ, বাংলাদেশ।
দুই ভাই এবং দুবোনের মধ্যে দ্বিতীয়।
সরকারি চাকুরে। প্রকাশিত কাব্য গ্রন্থ দুটো। লেখালেখি শৈশব থেকেই শুরু।
১৯৮৯ সন থেকে একটু বেশি…।
২০০০ সনে বন্ধ করেছিলাম কিন্তু ২০২০
সন থেকে অজানা আকর্ষণে এখনো লেখালেখির সাথে জড়িত। হয়তো সামান্য প্রচেষ্টা কোনো একদিন থেমে যাবে বিরুদ্ধ স্রোতের কারণে। সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি।
কবিতার পাতা মনের কথা শুনুন,প্রাণের কথা লিখুন
অবুঝ হৃদয়ের আর্তনাদ
হায়, আমি এক নির্বোধ ছেলে,
ভালোবাসায় ছিলাম অন্ধ;
তোমার মায়ার আলো খুঁজতে গিয়ে
আজ আমার জীবন স্তব্ধ।
বিশ্বাসের হাত বাড়িয়ে আমি
চেয়েছিলাম একটু আপনজন,
তুমি সেই হাতে কাঁটা বসিয়ে
ভেঙে দিয়েছো এ হৃদয়মন।
ভাবতাম তুমি হবে একদিন
আমার সুখের ঠিকানা,
কিন্তু তুমি ঝড় হয়ে এসে
পুড়িয়ে দিলে সব বাসনা।
আমার চোখে ছিল যে স্বপ্ন
তোমায় ঘিরে রঙিন ছবি,
আজ সে স্বপ্ন ভাঙা কাঁচের মতো
বুকে শুধু ব্যথা রবি।
তবুও তোমার প্রতি নেই অভিযোগ,
নেই কোনো অভিশাপ;
শুধু চাই তুমি ভালো থেকো,
হাসুক তোমার প্রতিটা স্বপ্নরাত।
আমার পৃথিবী অন্ধকার হোক,
তোমার আকাশ জুড়ে চাঁদ থাক;
আমি না হয় কষ্ট নিয়েই বাঁচি,
তোমার জীবন শান্তি পাক।