সম্পূর্ণ_খালেদ মাহমুদ খান

পরিচিত স্পর্শের বিদ্রোহে রাতজোনাকির
শরীরে লেগেছে আগুন,
অথচ তুমি ভাবলে আলো….
প্রেমিকের উপন্যাসে সবই দহন,
একবার বুঝতো যদি তোমার চূড়সজ্জিত মন…
জল-কাচে আকাঁ তোমার ছবির
সাথে দেখি তোমার কোন মিল নেই…
প্রেমিকের ছবি তুমি ঠিক আঁকতে পারো,
আর আমার আঁকা প্রতিটি ছবি নি:সঙ্গ প্রজাপতির
মত দেখায়,
পাপড়ি খোলার আগেই এই প্রজাপতি সম্পূর্ণ করো…
তোমার নদীর সাঁকোটা পেরোতে গেলেই
প্রচন্ড ভয় করে,
কোন এক প্রেমের কবিতায় যদি পড়ে যাই
হঠাত করে তার প্রণয় সাগরে…
ডাক দিয়ে নেবে শান্ত শুভ্র ঢেউ,
সে কিন্তু গ্রাস করতে পারে তোমাকেও..
বৃষ্টিফোটার চাদরে আর জড়াতে চাই না আমি
তারচেয়ে ভালো ভো-কাট্টা রবে
ঘুড়িটা কেটে দাও তুমি…

তোমার আকাশে অনিমেষ নয়ন দিয়ে দেবো,

পরম যত্নে আমিই তোমার মেঘ এঁকে নেবো….

Check Also

গৃহশত্রু -অশোক কুমার পাইক

গৃহশত্রু -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ বীরেরা আনল স্বাধীনতা আমরা করছি ভোগ, স্বাধীনতার আন্দোলনে মোদের ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *