মহাশূন্য_খালেদ মাহমুদ খান

একটা কবিতা কুড়িয়ে পেলাম
সেখানে কিছু প্রেম পেয়েছি,
প্রেম হাতে তুলে নিতেই
আমি সেই কবিতা হারিয়েছি
আমাকে সেই কবিতাটি
এনে দেবে কি খুজে ?
আচ্ছা তোমাদের প্রেম কি
আহত কবিতা বুঝে ?
স্বস্তা প্রেমের কবিতাগুলোয়
ক্ষুধার জ্বালা নেই কোন
অথচ আমার সেই কবিতায়
কীট পতঙ্গও অভুক্ত এখনো
মহাশূন্য তুলে এনে হাতে
আমাকে এক গ্লাস জল দাও।
আমার জলহীন দু চোখ
মৃত শহর থেকে নিয়ে যাও…

Check Also

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র)

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ আকাশ ভরা তারার মাঝে, ধুব্রতারা তুই, স্নেহের ছায়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *