একাকীত্বের জীবন -প্রীতি কণা বিশ্বাস

একাকীত্বের জীবন

-প্রীতি কণা বিশ্বাস

♥♥♥♥♥♥

যে তুমি ছিলে হৃদয়ের খুব কাছাকাছি,

সেই তুমি হারিয়ে গেলে তাতে কি?

তোমার মাঝে আমি তো এখনো আছি,

কি ভাবছো?

চোখ বন্ধ করলেই আমাকে অস্বীকার করতে পারবে কি?

তোমাকে ভালোবাসতে চেয়েছি,

ভালোবেসেছি….

তুমি ভালেবাসোনি তাতে কি?

আমি তো এখনও তোমায়

সেই আগের মতই ভালোবাসি!

আমি সুখে নেই তাতে কি?

তোমার সুখেই তো আমি সুখী!

অভিমানী এ মন বুঝলেনা তুমি,

তাইতো তোমা হতে অনেক দূরে চলে গেলাম আমি!

তোমায় ভালো রাখতে গিয়ে

এখন আমি শুধু একাকী…

এই একাকিত্বের জীবনের পথ

বড্ড বেশী আঁকা-বাঁকা!

জানি এখনো যেতে হবে আমায়

অনেকটা পথ একা একা…

দুঃখ নেই তাতে,

তুমি তো ভালো আছো

তা দেখেই চলে যাবে আমার

সারাটা দিনের মেঘলা আকাশ আর বৃষ্টি দেখা…

শুধু মেঘলা আকাশ আর বৃষ্টি দেখা…!!

♥♥♥♥♥♥

কবি পরিচিতি-

প্রীতি কণা বিশ্বাস। আমি ০১/০৬/১৯৭৯ খ্রিঃ ভোলা জেলার পি,টি,আই রোডে বসবাসরত একটি হিন্দু সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করি।

আমার পিতার নাম- স্বর্গীয় পরিতোশ চন্দ্র বিশ্বাস এবং মাতার নাম- স্বর্গীয় আরতী রানী বিশ্বাস। তবে সার্ভিসের সুবাদ আমার ছোটবেলা কাটে পিরোজপুর জেলায়। পিরোজপুর সরকারী কলেজে লেখাপড়া শেষ করে সার্ভিস লাইফে পদার্পণ করি। তারপর বৈবাহিক সূত্রে আবদ্ধ হই। আমার একটি মাত্র কন্যা সন্তান । বর্তমানে আমি সার্ভিস করছি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন পজীক, অভয়নগর, যশোর জেলায়। সার্ভিসের পাশাপাশি একটি বেসরকারী অন লাইন টি,ভি চ্যানেল -৭ বিডি.কম, খুলনা জেলার ক্রসপন্ডেন্ট এর দায়িত্ব পালন করছি। এছাড়াও বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত আছি। যেমন-বঙ্গবন্ধু ফাউন্ডেশন ইউএসএ, বাংলাদেশ কালচারাল সোসাইটি ও বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছি। ২০১৯ সাল থেকে সাহিত্য জগতের সাথেও ওতোপ্রোতো ভাবে জড়িত। সাহিত্যকে ভালোবেসে সাহিত্যের জন্য জীবনের অনেকটা সময় অতিবাহিত করেছি । বর্তমানে আমার কবিতা “কবিতার পাতা” ওয়েব ম্যাগাজিন,ভাবণা প্রকাশ সাহিত্য ম্যাগাজিন , কথামালা, সমাজবন্ধু নামক ম্যাগাজিনে আমার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। বর্তমানে জাতীয় কবি ও সাহিত্যিক পরিষদ ( জাকসাপ) বই প্রকাশনার মাধ্যমে “”” কবিতার ছায়াপথ””” নামে একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং উক্ত বইটি আমার প্রথম যৌথ কাব্যগ্রন্থ।

 

Check Also

বুনোফুল -রীনা

বুনোফুল -রীনা ∼∼∼∼∼∼∼∼∼ একজন নারী যখন, গোলাপের মতো সৌন্দর্য নিয়ে আসে তখন মাছি থেকে ভ্রমর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *