অজানার পথে_পিন্টু রায়

অজানার পথে

কলমে-পিন্টু রায়

তোমায় নিয়ে মনের মাঝে
সুপ্ত হাজার জল্পনা,
তোমায় ভালোবাসা আমার
নিছকই এক কল্পনা।

যতই ভাবি মানিয়ে নেব
অবুঝ বোকা মনটাকে,
কিন্তূ সে যে সত্যি অবুঝ
স্বপ্ন গড়ার রঙ মাখে ।

মনের গোপন তেপান্তরের
রাস্তাটা যায় কোনদিকে?
এদিক ওদিক ঘুরছি মরে
চক্রব্যুহে বন্দি সে ।

যেই না পাব আশার ছোঁয়া,
পৌঁছে যাব ঠিক চরে
ছুটছি জ্বেলে আশার আলো
মরীচিকার প্রান্তরে ।।

Check Also

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ ♦♦♦♦♦♦♦♦♦ নামি-দামি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নে  আচার-আচরণ না থাকে যদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *