কবিতা তোর সাথে_কঙ্কন গঙ্গোপাধ্যায়

লিখেছেন : কঙ্কন গঙ্গোপাধ্যায়

 

মন খারাপের স্তব্ধ দিনে

সঙ্গ খুঁজি তোর
গুছিয়ে আঁখড় ছন্দে গাঁথি
রূপনগরের ভোর।

তোর শুনেছি মনন গৃহের
উচ্চাসনে বাস
প্রপ্তিতে তুই লক্ষ হীরা
মুক্ত নীলাকাশ।

আজকে দেখি সাধন ঘরের
বন্ধ পরে দ্বার
বিশাল পাথর কে সরাবে
কে বইবে ভার?

শিরায় শিরায় রক্ত চলন
আগুন পোড়া জল
পাহাড়িয়া ঝর্ণা হবি
সঙ্গে আমার চল।

দিন যাপনের অমোঘ টানে
উচ্ছ্বসিত মন
আয় কবিতা করবো পালন
খুশির উদযাপন।

Check Also

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ ♦♦♦♦♦♦♦♦♦ নামি-দামি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নে  আচার-আচরণ না থাকে যদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *