কবিতার পাতা -মাই ফেয়ার চৌধুরী

কবিতার পাতা

-মাই ফেয়ার চৌধুরী

♥♥♥♥♥♥♥

কবিতার পাতা,কবিতার পাতা,
তোমার পাতায় জীবন গাঁথা।
নিত্য আমার লেখার খাতা,
তোমার নামে মিলন পাতা।
অনুভবে অনুভূতির অব্যক্ত কথা
তোমার পাতায় কাব্য লেখা,
বর্ণমালায় খুঁজি ছন্দের মিল,
জীবন পাতার মর্মকথা অমিল।
তোমার আকাশে অজস্র নক্ষত্র,
জ্ঞানী,প্রতিভা,মেধাবী অগণিত সেথা,
গুণী জনের পরশে অমৃত সুধা।
বাংলার আনাচে কানাচে অগণিত,
লুকিয়ে আছে কবি,সাহিত্যিক মুকুল।
নিত্য ফোঁটাও তুমি কবি কলি ফুল
তোমার সান্নিধ্যে আমি ব্যাকুল।
বাংলার ভাষা,সংস্কৃতি,কৃষ্ট,ইতিহাস
সমৃদ্ধি করার প্রত্যয়ে তোমার অনন্য প্রকাশ।

♥♥♥♥♥♥♥

কবি পরিচিতি-
মাই ফেয়ার চৌধুরী, আগ্রাবাদ সি,ডি,এ আবাসিক এলাকা বন্দর-ডবলমুরিং ,চট্টগ্রাম।

 

Check Also

শ্রেষ্ঠ বাঙালি -মোঃ জামাল উদ্দিন

শ্রেষ্ঠ বাঙালি -মোঃ জামাল উদ্দিন ∼∼∼∼∼∼∼∼∼ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি  শেখ মুজিবুর রহমান,  বাঙালির হৃদয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *