আমি আছি সেই আগের মতো_পিন্টু রায়

কলমে :পিন্টু রায়

ছিন্ন হয়েছে সব সম্পর্ক আজ
চলে গেছ তুমি, শুধু রেখে গেছ কিছু স্বৃতি,
দিয়ে গেছ কিছু বুক ভাঙ্গা বেদনা
আর করেছ প্রেমের ইতি।।

ভালো তো বাসিনি কম কিছু আমি
জানিনা কি আমার ভুল ছিল,
হয়তো অদৃষ্টে নেই তুমি আমার
তাই তোমায় ঈশ্বর‌ই কেড়ে নিল।।

আজও তোমার কবরের পাশে গেলে
চোখ দিয়ে অশ্রুধারা ঝড়ে,
প্রতিক্ষণে বারে বারে প্রিয়তমা
শুধু তোমাকেই মনে পরে।।

ভালো থেকো, সুখে থেকো প্রিয়া
তুমি থাক যেখানেই,
আমি আছি সেই আগের মতোই
শুধু তুমি পাশে নেই।।

Check Also

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ

আদর্শ শিক্ষা ও চরিত্র -প্রান্তিক ধর পার্থ ♦♦♦♦♦♦♦♦♦ নামি-দামি বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নে  আচার-আচরণ না থাকে যদি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *