কখন! -অভিজিৎ হালদার

কখন!

-অভিজিৎ হালদার

⇔⇔⇔⇔⇔⇔

নীল ডায়েরির পাতা
আমার কালো রাত
লিখে দিয়ে গেছে।
আমি হারিয়ে হারিয়ে
পেয়েছি তো কিছু
স্মৃতির চাদরে মোড়া অতীত।
মনের খাতা ভরা উপন্যাস
শুধু বলে গেছে
বর্ষার ঝরে যাওয়া বৃষ্টি হয়ে।
আমি আজও জেগে থাকি
জোনাকিদের মুখের দিকে তাকিয়ে;
কখন!
যখন মরে গেছে অনুভব
মিছে হয়েছে বিস্ময়।
আর কি এই দিন আসে!
চলে গেছে দিন আমার
আষাঢ় এর আজ এই দিনে।
আমি চলে গেছি বহু দূরে
শহরের অজানা কোনো এক পথে,
মিশে গেছি একাকী হয়ে।
চলে গেছে দিন তবু
আমি রয়ে গেছি,
এসেছে নতুন যুগ
সে যুগে আমি নেই
আছে শুধু অন্য কেউ!!
কখন!আছি! নেই!!
⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি-
আমি বর্তমানে ভূগোল অনার্সের ছাত্র , নদীয়া জেলার সুধীরঞ্জন লাহিড়ী মহাবিদ্যালয়ের। পড়াশোনার পাশাপাশি সাহিত্য চর্চা করে থাকি। আমি মূলত কবিতা, গল্প, নাট্যগল্প এছাড়াও নাটক, উপন্যাস লিখে থাকি। বিভিন্ন পএ পত্রিকায় লেখালেখি করে থাকি ।

 

 

Check Also

গৃহশত্রু -অশোক কুমার পাইক

গৃহশত্রু -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ বীরেরা আনল স্বাধীনতা আমরা করছি ভোগ, স্বাধীনতার আন্দোলনে মোদের ছিল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *