ভাবনা -অনন্যা পাল সেনগুপ্ত

ভাবনা

-অনন্যা পাল সেনগুপ্ত

⇔⇔⇔⇔⇔⇔

দিন আসে দিন যায়

রাত আসে রাত যায়।

ঋতু পরিবর্তন হয় ,বছর পরিবর্তন হয়

নিয়মের পরিবর্তন হয়না।

পরিবর্তন হয় মানুষের ,

পরিবর্তন হয় মনের , শরীরের ।

এক একটা বয়সের কাজ যেটা মনে হয় সেই সময়ের জন্য ঠিক,

সময়ের পরিবর্তনে র সময় সেই কাজটাই হয়ে যায় বিরাট ভুল ।

ভুলের মাশুলটা সারাটা জীবন দিয়ে ই যেতে হয়।

সমাজে বৈধ বলে যে শব্দটা আছে

তাতে পৃষ্ঠিত হলেও, অবৈধতার পরশের শান্তি টা একান্ত ব্যক্তিগত থাকুক।

জয়ী দেখুক সমাজ, পরাজিত হই নিজের কাছে ।

⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি- 

কলকাতায় জন্ম হলেও আমার ছোটবেলা কেটেছে বিদ্যানগর নামক একটা গ্রামে। পরবর্তীতে পড়াশোনা সবই কলকাতায় এবং বর্তমানে বৈবাহিক সূত্রে আমি উত্তর ২৪ পরগনার বারাসাতে থাকি। শিক্ষাগত যোগ্যতায় ইউনিভার্সিটির দোড়গোড়ায় পৌঁছালেও বিবাহ নামক সম্পর্কে আবদ্ধ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পেরোনো সম্ভব হয়নি। সাহিত্যের আঙিনায় এক নামহীন বর্নহীন কলম যে তার নিজের ইচ্ছেয় চলে। এই যাত্রাপথের শৈশব এখনও পেরোয়নি, লেখালেখি মূলতঃ মুখবইতেই সীমাবদ্ধ যদিও আমার লেখা কয়েকটা ম্যাগাজিনে স্থান পেয়েছে। কবি বা লেখিকা হিসাবে নয়, একজন প্রকৃত সাহিত্য প্রেমী হিসাবে পরিচিতি পাওয়াই লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়েই এই পথচলা এবং সেই উদ্দেশ্যেই একটা সামাজিক সংস্থা “ছোট্ট প্রয়াস” এর প্রতিষ্ঠাতা সদস্য। সমাজের বুকে যদি ছোট্ট একটা দাগ রেখে যেতে পারি তবে আমার জীবন সার্থক।

 

 

 

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *