ভালোবাসি তোমায়_ তৌহিদা জাহান লিপি

লেখক : তৌহিদা জাহান লিপি

ভালোবাসি তোমায় ——–
ভালোবাসি তোমার পৃথিবীকে ।।
হিংসা করি তোমার দিকে
নজর দেওয়া বাক্তিকে —–
ভালোবাসি ,তাই এতোটা মিস করি ।
ভালোবাসি তাই বার বার ——–
ফোন দিয়ে জিজ্ঞাসা করি ——
কোথায় আছো ??
ভালোবাসি তাই তোমার ফোনের
অপেক্ষায় থাকি ।।
ভালোবাসি তাই ,আমি খাওয়ার আগে
একবার জিজ্ঞাসা করি ———–
তুমি কি খেয়েছো ??
ভালোবাসি তাই তোমার কাছ থেকেও—
ভালোবাসা আশা করি ।।
ভালোবাসি তাই ,তোমার পাশে
অন্য কারো উপস্থিতি সহ্য করতে পারিনা ।
ভালোবাসি তাই তোমার কাছে ——-
সময় চাই ———– ।।
ভালোবাসি তাই তোমার কাছেই ———
সব সমস্যার সমাধান খুঁজতে যাই ।।
ভালোবাসি তাই তোমার কাছে ———
কিছুই গোপন করিনা ——– ।।
ভালোবাসি তাই তুমি ছাড়া অন্য কিছু
ভাবতে পারিনা ।।
ভালোবাসি তাই —– তোমার বলা
মিথ্যাগুলোকেও সত্যি মনে হয় ।।
ভালোবাসি তাই —- বার বার তোমায়
বিরক্ত করি ——– ।।
ভালোবাসি তাই তোমার অনুপস্থিতিতে কেঁদে ভাসাই ।
ভালোবাসি তাই সারাজীবন ———–
একসাথে থাকতে চাই ।।
আমি কেন এমন করি ? উত্তর পেয়েছো ?
ভালোবাসি তোমায় ———— ?
ভালোবাসি তোমার পৃথিবীকে ——— ।।
হিংসা করি তোমার দিকে ——
নজর দেওয়া বাক্তিকে —— ।।
সন্দেহ করি —– সংশোধন করার জন্য ।
বিচ্ছেদের জন্য নয় ———।।
#লিপি – ২৫/০১/২০২১

Check Also

গৃহশত্রু -অশোক কুমার পাইক

গৃহশত্রু -অশোক কুমার পাইক ∞∞∞∞∞∞∞∞ বীরেরা আনল স্বাধীনতা আমরা করছি ভোগ, স্বাধীনতার আন্দোলনে মোদের ছিল …

One comment

  1. মনির হোসাইন

    শুভ কামনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *