ভালো হওয়া -অন্নপূর্ণা দাস

ভালো হওয়া

-অন্নপূর্ণা দাস

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

নিজের সাথে প্রতিদিন তার সংগ্রাম ভালো হওয়ার,

কেন এই চেষ্টা ,

কেন এই পথচলা জানেনা সে,

হয়তো প্রকৃত আমি কে জানতে চায় সে,

কিন্তু অনেক পথ,

অনেক মত কোনটা ঠিক আর কোনটা ভুল জানেনা সে,

ভালোবাসা,হৃদয়ের স্পর্শ,

মানবতা যা নিজের মনে দেয় আনন্দ

সেই সোজা পথে সে পথচলে,

অনেক বাঁধা,দীর্ঘ পথ হেঁটেছে সে,

তবুও তার ক্লান্তি নেই,বিরক্ত নেই এতটুকু|

আরও কিছু পথ বাকি আছে,

ভাবে তার সত্তা সরোদের মতো বেজে ওঠে|

তবুও সে পথচলে,নীরবে||

⇔⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিত-

আমি একজন গৃহবধূ। লেখালেখি করতে ভালোবাসি। পশ্চিমবঙ্গের, হাওড়া থাকি।

 

Check Also

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র)

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ আকাশ ভরা তারার মাঝে, ধুব্রতারা তুই, স্নেহের ছায়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *