কলিকাল_গৌর গোপাল পাল

লিখেছেন : গৌর গোপাল পাল

ভাবনার বেড়াজালে
মনটাকে বেঁধো না!
হাত ধরে কলিকালে
কেউ কারে সেধো না!!
তেল মেরে পার পাবে
এই যদি ভেবেছো!
নির্ঘাত মারা যাবে
বলি তা কি বুঝেছো!!
ঘুষ দিলে সব কাজ
ঠিকঠাক চলবে!
এই কথা সার আজ
সব লোকে বলবে !!
তাই বলি হাত ধরে
মিছে কর মিনতি!
দাও টাকা গাঁট ভরে
লাগবে না বিরতি!!

Check Also

বদলেছে -উদয় পদ বর্মন

বদলেছে -উদয় পদ বর্মন ∞∞∞∞∞∞∞ আজ বহুদিন পরে আবারও ঘুরে এলাম স্মৃতির মোড়কে জড়ানো আমার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *