বসন্ত কাল -রজব আলী

বসন্ত কাল

-রজব আলী

≡≡≡≡≡≡≡≡≡

বসন্তকাল প্রেমের জঞ্জাল

দখিন বাতাস সদায় বয়,

গাছের ফুলে সদায় দোলে

ভ্রমর কেথায় খবর লয়।

ভ্রমর অলি যায়’যে চলি

মনে তাহার একটি পণ,

রাত প্রভাতে ফুলের সাথে

করবে গিয়ে আলিঙ্গন।

তরু লতা কয়’যে কথা

বসন্তকাল মধুময়,

পাতা ঝরে ফুল ও ধরে

নতুন পাতার জন্ম হয়

কোকিল ডাকে গাছের শাখে

শিমুল পলাশ খাচ্ছে দোল,

কতো রঙে সোনার বঙ্গে

ফুটছে কতো জাতের ফুল।

এমন দিনে বন্ধু বিনে

থাকা হলো ভীষণ দায়,

কোথায় কালা প্রেমের জ্বালা

জমছে আমার সর্ব গায়।

≡≡≡≡≡≡≡≡≡

কবি পরিচিতিঃ

মোঃ রজব আলী সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টিলা গাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মোঃ শুকুর আলী মোড়ল এবং মাতার নাম মোছাঃ সুবেতারা বেগম। তিনি ১৯৫৭ সালে ৫ই ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি টিলা গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে টেংরা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী শেষ করে দর্গা পাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি দেওয়ার জন্য নাম রেজিষ্ট্রেশন করছিলেন। হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে জেনারেল ওসমানী হাসপাতালে তিন মাস ভর্তি ছিলেন। ভালো হওয়ার পর জানতে পালেন। ডাক্তার সাহেব নাকি নিশেধ করছেন। লেখা পড়া করলে মাথায় চাপ পড়লে আবার এ রোগ দেখা দিতে পারে।এর পর এখানেই শিক্ষা জীবন সমাপ্ত।

Check Also

মন জানে সে কথা -অরুণ কুমার মহাপাত্র

মন জানে সে কথা -অরুণ কুমার মহাপাত্র ∞∞∞∞∞∞∞∞ এখনও দরজার পাশে নড়ে ওঠে একটি ছায়া… …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *