ভালোবাসার পাগলামি -সোহেল রানা সৈকত

ভালোবাসার পাগলামি

-সোহেল রানা সৈকত

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

তোর মন খারাপের দিনে

আমায় ডাকিস,

আঁচল ভরে সুখ পাঠাবো

আঙুল ছোঁয়া আস্থা হবো

দুঃখ নেবো কিনে

তোর মন খারাপের দিনে।

তোর মন খারাপের রাতে

দুচোখ ভরে স্বপ্ন দেবো

ইচ্ছে মতো রং ঢেলে তুই

স্বপ্ন আঁকিস তাতে,

তোর মন খারাপের রাতে।

তুই যেমন করে খুঁজিস আমায়

ঠিক তেমনই আমি,

তোকে ভালোবাসাই এখন আমার

দিন রাতের পাগলামি…।।

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

কবি পরিচিতি- 

আমি মোঃ সোহেল রানা সৈকত ১৯৯২ সনের ঢাকার সাভার থানার বনগাঁও ইউনিয়নের কোন্ডা গ্রামে দাদা বাড়িতে আমার জন্ম। নিজ গ্রামের প্রাথমিক শিক্ষা এস এস সি, সাভার কলেজে এইস এস সি পাশ করে সাভার পলিটেকনিক ইনিষ্টিটিউট থেকে ডিপ্লোমা ইন্জিনিয়ারি পড়া আনকম্পিলিট রেখেই শিক্ষা জীবন শেষ করেছি।

বাবা মোঃ হুমায়ুন কবির। মাতাঃ মোসাঃ মনোয়ারা ব্যাগমের দুই সন্তান এক ভাই এক বোনের মধ্যে আমিই বড়ো। বর্তমানে ঢাকার অদুরে বিক্রমপুরে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। বৈবাহিক অবস্থান সিঙ্গেল। ছোট বেলা থেকেই গুণীজনদের লেখা পড়ে পড়ে নিজেও কিছু লিখবার চেষ্টা করতাম। ২০০৪ সালে সর্ব প্রথম আমার লেখা “প্রথম প্রেমের ফল” কবিতাটি দৈনিক যুগান্তর পত্রিকায় ছুটির দিনের পেইজে ছাপা হয়। এখনও অবসরে একান্তে ছোট গল্প, কিছু মনের কথা এবং কবিতা লিখতে চেষ্টা করি। সকলের কাছে দোয়া চাই আমার জন্যে। আন্তরিক ধন্যবাদ সকল গুণী কবিদের।

 

 

 

Check Also

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস

নবজাগরণ -শ্রী স্বপন কুমার দাস ∼∼∼∼∼∼∼∼∼∼∼ আমার যত ত্রুটি বিচ্যুতি সংশোধন করো, এসো নবীন নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *