বিজন বন -লাভলী ইয়াসমিন

বিজন বন

-লাভলী ইয়াসমিন

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

বিজন বনে তোমার সনে

বাঁধবো আমি ঘর ,

সেই ঘরেতে থাকবে আমার

হাজার খুশির ঝড় |

পাখপাখালির কলতানে

ভাঙবে তোমার ঘুম۔

আলতো ঠোঁটে ছুঁইয়ে দিবো

তোমার চোখে চুম |

বিজন বনের শ্যামল ছায়ায়

বসবো যখন আমরা মুখোমুখি

বলবো কথা চোখে চোখে

নাচবে চখাচখি |

বাসবো ভালো জনম জনম

রইবো পাশাপাশি

বুকে তোমার মুখ লুকিয়ে

থাকবো কাছাকাছি |

≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅≅

লেখক পরিচিতি :

নাম লাভলী ইয়াসমিন, বাবা : মোহাম্মদ আনোয়ার হোসেন, মাতা : পেয়ারা হোসেন | জন্ম জেলা : টাঙ্গাইল সদর | পেশা : চাকুরী |বর্তমান বাসস্থান : ঢাকা মিরপুর | প্রথম গল্প গ্রন্থ : পিদিম , কাব্যগ্রন্থ : তুমিই কবিতা |

 

 

 

Check Also

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র)

মায়ার এই বন্ধন -তনুশ্রী বসু (পাত্র) ≈≈≈≈≈≈≈≈≈≈≈≈ আকাশ ভরা তারার মাঝে, ধুব্রতারা তুই, স্নেহের ছায়ায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *